ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা

সুখের পরিবার দিনমজুর গৃহবধূ পলি বেগমের। ছোট ছেলে স্বাধীন শেখ স্থানীয় একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আর কোনো কাজকর্ম না করে ভবঘুরের মত ঘুরে বেড়ান বড় ছেলে হৃদয় শেখ হৃদয়। এরপর দু’বছর আগে ভাগ্যের অন্বেষণে সিলেট চলে যায় হৃদয় শেখ। সেখানে গিয়ে হয়ে পড়েন মাদকাসক্ত। চলে আসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে।

সব সময় পরিবারের কাছে থেকে টাকা নিয়ে মাদক সেবন করতে থাকে হৃদয়। টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্র ভাঙচুর। টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধর করেছে হৃদয়। ফলে মাদকের বিষাক্ত ছোবলে মৃত্যু হয় এই পরিবারের সুখ পাখিটির।

মাদকাসক্ত হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে। শহিদুল শেখ পটুয়াখালীতে ক্ষুদ্র ব্যবসা করেন। মাদকাসক্ত হৃদয় ও তার ছোট ছেলে স্বাধীন শেখকে নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম।

কয়েকদিন আগে মাদক ক্রয়ের জন্য টাকা চেয়ে না পেয়ে ছোট ভাই স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয়। ঘটনার পর গত বুধবার (১৯ মার্চ) রাতে হৃদয় বাড়িতে আসলে পলি বেগম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাড়িতে গেলে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন মা পলি বেগম। ওই রাতেই মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। আমরা অনেক চেষ্টা করেও মাদকের হাত থেকে তাকে ফেরাতে পারি নাই। তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমি চাই আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আমার ফিরে আসুক।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা

নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা

আপডেট সময় ০১:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫