ময়মনসিংহ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নুর পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন–সমঝোতা নিয়ে আলোচনা করছি। কিন্তু দেখা যাচ্ছে, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে আরেকটি সংকট তৈরির পাঁয়তারা শুরু হবে—আমরা সেই ফাঁদে পা দেব না।

এই দেশের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ জুলাই–আগস্টে আন্দোলন–সংগ্রাম করেছে; বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে। সারা দেশে দুই সহস্রাধিক ছাত্র–যুবক–তরুণ প্রাণ দিয়েছে কেবল ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য—একটি স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসন থেকে মানুষের অধিকার ফেরানোর জন্য। আমরা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি।

নুর আরও বলেন, আমি সবাইকে সতর্ক করে বলতে চাই—শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার ইশারায় পুরো দেশ উঠেছে–বসেছে। গত ১৬ বছরে তিনি খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দি করেছেন, জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসিতে দিয়েছেন, পুরো বাংলাদেশকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন।
জুলাই–আগস্টে দুই হাজার ছাত্র–জনতার হত্যাকাণ্ডসহ গত ১৬ বছরে সাড়ে পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। অবশেষে আদালত সেই প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালামসহ অন্যান্য নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

নুর পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন

আপডেট সময় ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫