ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন, হালুয়াঘাটের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন ধারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।
বাজারের পরিবেশ দূষণমুক্ত রাখা, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করা হয়।
একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন হালুয়াঘাট গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ময়মনসিংহ; প্রতিনিধি 


















