ময়মনসিংহ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নেত্রকোণায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন লিপি শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে নিউইয়র্কে এক সর্বজনীন শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় সন্ধানী ক্লিনিকে হামলা: গুলি ও ব্যাপক ভাঙচুর খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৩৪ ড্রেজার জব্দ ও ধ্বংস ​পাঁচবিবি সীমান্তে সাড়ে ৭ হাজার পিস ট্যাপিওকা/ট্যাপেন্টাডলসহ আটক ২ হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সব উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর সি.কে. ঘোষ রোড এলাকায় বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শিরীন আক্তার।

অভিযান চলাকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষ আরও সচেতন হবেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের সফল বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬