নেত্রকোণায় ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার ও সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিনব্যাপী “ভূমি ব্যবস্থাপনা কোর্স” প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯:৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার।
নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ভূমি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা সহজীকরণ এবং নাগরিকদের ভোগান্তি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আরও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা পাবেন।
সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তাঁর বক্তব্যে অংশগ্রহণকারীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা ত্বরান্বিত হয়।৫ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করছেন।

হারাধন সূত্রধর; পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















