ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবির কঠোর নজরদারি টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের ‘বন্ধু’ নাইলা সারাফ লিজা শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

গ্রামীণ নারীদের অবদান, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ‘গ্রামীণ নারী সম্মাননা’ অনুষ্ঠানে ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশন, কলমাকান্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘গ্রামীণ নারীর উত্থান: বেইজিং-৩০ এবং স্থিতিস্থাপক ভবিষ্যৎ তৈরি করা’।

কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রিন কোয়ালিশনের সভাপতি এ কে এম শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন সাহা, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, টিডব্লিউএ চেয়ারম্যান মুকুট স্নাল ও সাধারণ সম্পাদক সুজিত মানথিন, নারী পুলিশ সদস্য পাপিয়া আক্তার, ইউপি সদস্য তাজউদ্দিন আহমেদ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিউলিপ মুং, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগড়া এবং শিক্ষক মাহমুদা আক্তার। এ ছাড়া বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা ও আল্পনা নাফাক।

বক্তারা বলেন, গ্রামীণ নারীরা কৃষি উৎপাদন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শ্রম ও অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গড়ে তুলতে গ্রামীণ নারীদের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বকে কাজে লাগানো জরুরি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারীরা নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসব স্টলে স্থানীয় কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ নারীদের অবদানের স্বীকৃতি, তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

আপডেট সময় ১২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬