ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পঞ্চগড় হিমেল হাওয়ায় কাঁপছে , তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যার হিমেল হাওয়া ও মাঠ-ঘাটে জমে থাকা শিশির জানিয়ে দিচ্ছে, শীত আসছে আরও কাছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আগের দিন মঙ্গলবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমেছে তাপমাত্রা।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। মাঠ-ঘাট, গ্রামীণ এলাকা থেকে শহরের রাস্তাঘাট পর্যন্ত সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

অটোচালক তারেক আলী বলেন, “সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা দেখা যায় না। যাত্রীও পাওয়া যাচ্ছে না আগের মতো।”

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা ছড়িয়ে থাকবে চারপাশে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও দিনের বেলাতেও কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়, যা রাতে তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয় এবং সকালে ঘন কুয়াশা তৈরি করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

পঞ্চগড় হিমেল হাওয়ায় কাঁপছে , তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

আপডেট সময় ০৯:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫