ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পঞ্চগড় ১৪.২ ডিগ্রি তাপমাত্রায় স্থবির , সূর্য উঠতেই স্বস্তি

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় শীতের দমক ক্রমেই বাড়ছে। ভোরে হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে চারদিক জমে ওঠে, আর ঘন কুয়াশায় সকালটা হয়ে ওঠে আরও শীতল। তবে রোদ উঠতে শুরু করলেই একটু স্বস্তি ফিরে আসে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

গত কয়েক দিন ধরেই এ অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, তার আগের দিন ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

ভোরের কুয়াশা কেটে রোদ উঠলেই হাত-পায়ে উষ্ণতা ফিরে আসে। স্থানীয় বাসিন্দা রাকিব মাহমুদ বলেন, ‘ভোরে বাইরে বের হওয়া কষ্টকর, প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু সূর্য উঠলেই শীত অনেকটাই কমে যায়। তখন বাইরে কাজ করাও সহজ মনে হয়।’

আরেক বাসিন্দা ইসহাক মিয়া জানান, ‘সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাস্তায় থাকতে হয়। এই ঠান্ডায় বাইক চালালে পুরো শরীর ঢেকে নিতে হয়—মুখ, হাত, গলা কিছুই খোলা রাখা যায় না, না হলে ঠান্ডা সহ্য করা মুশকিল।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

পঞ্চগড় ১৪.২ ডিগ্রি তাপমাত্রায় স্থবির , সূর্য উঠতেই স্বস্তি

আপডেট সময় ০৯:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫