ময়মনসিংহ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুরে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছায় বরণ সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ! ব্যাংক খাতের ক্ষতি কাটাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক : গভর্নর তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ : রিজভী স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পদ হারালেন ছাত্রদল নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির সমাবেশ নিয়ে

জামালপুরে বিএনপির সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যহতি প্রদান করা হলো।

এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন।

বিষয়টি ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার নেতারা জানার পর তাকে সাময়কি অব্যহতি প্রদান করে।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার ফেসবুক আইডিতে লেখেন, এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি ? এছাড়া ওই পোস্টে যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহনের ছবিও যুক্ত করেন তিনি।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, মিছিল সমাবেশের জন্য কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য সাময়িক অব্যহতি পাওয়া শরিফুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত হাসান রবিনের মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল জানান, সমাবেশ নিয়ে নিজ দল সম্পর্কে অমিত হাসান রবিন ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পদ হারালেন ছাত্রদল নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির সমাবেশ নিয়ে

আপডেট সময় ১০:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫