ময়মনসিংহ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত বলেছেন রাষ্ট্রপতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়েছেন রাশেদ খাঁন পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় মতবিনিময় সভা ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ ও সুশীল সমাজের মতবিনিময় সভা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার: বিজিবির অভিযান পাঁচবিবিতে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ী রিফাতের আর টিম কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুভ উদ্বোধন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচবিবিতে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ী রিফাতের আর টিম

​”মাদককে না বলুন, খেলাধুলায় ফিরে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ফেনতারা নাকুরগাছী যুবসমাজের আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

​গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম।​পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাকিব সরদারের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান, আমানউল্লাহ, রিফাত মণ্ডল, মিনহাজ হোসেন, সাজু ও হৃদয় প্রমুখ।

​টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—রিফাতের ‘আর টিম’, মিনহাজের ‘এম টিম’, মেহেদীর ‘এমআর টিম’ এবং সাজ্জাদের ‘এস টিম’। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফাইনাল ম্যাচে মিনহাজের এম টিমকে পরাজিত করে রিফাতের আর টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত বলেছেন রাষ্ট্রপতি

পাঁচবিবিতে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ী রিফাতের আর টিম

আপডেট সময় ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬