ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ দেখে পালাচ্ছিলেন, পকেটে পাওয়া গেছে ইয়াবা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৯ মার্চ) রাতে বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবাসহ গ্রেপ্তার আরজন ওরফে বাবু মিয়া (৪৪) উপজেলার কশিগাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আরজন মিয়া। সে সময় রাস্তায় পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে রেখে তিনি পালানোর চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধরে তল্লাশি চালালে তার প্যান্টের ডান পকেট থেকে ইয়াবা দেখতে পান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কালবেলাকে বলেন, গ্রেপ্তার আরজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ইয়াবা কিনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘোড়াঘাট থানায় তার বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা আছে। তাকে বৃহস্পতিবার আদালত সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ দেখে পালাচ্ছিলেন, পকেটে পাওয়া গেছে ইয়াবা

আপডেট সময় ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫