ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

 নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপি।

আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির।

লিখিত বক্তব্যে তিনি সম্প্রতি সংসদ সদস্যকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি দাবি করেন, গত শুক্রবার সন্ধ্যায় সরকারি নির্দেশনা অনুযায়ী মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন বন্ধ থাকার সময় সংসদ সদস্য সেখানে তেল নিতে গেলে তার সহকারী আল আমিনের সঙ্গে উপস্থিত জনতার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা গাড়ি ভাঙচুর করে।

ঘটনা জানার পর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে প্রশাসনকে সহযোগিতা করলেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
বিএনপি নেতারা দাবি করেন, ঘটনার সময় আবু তাহের তালুকদার ঢাকায় অবস্থান করছিলেন যা সহজেই যাচাইযোগ্য। এছাড়া মামলার ৪৭ নম্বর আসামি আবু বকর রানা দীর্ঘ তিন মাস ধরে ময়মনসিংহের ক্লিনিকে চিকিৎসাধীন, ২২ নম্বর আসামি মানিক মিয়া দীর্ঘদিন অসুস্থ এবং ৫৯ নম্বর আসামি আব্দুল্লাহ সাকিব পেশাগত প্রয়োজনে সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বলেন, জামায়াত ইসলামীর নেতাকর্মীরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশনায়ক তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও কুৎসা প্রচার করে আসছে। এরই মধ্যে এ ধরনের অপপ্রচারের অভিযোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই নোংরা রাজনীতির নিন্দা জানান।

সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্তকরণ, নিরীহ নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

এছাড়াও বিকেল ৪টায় জেলা বিএনপির ৫ সদস্য একটি প্রতিনিধি দল ঘটনার তদন্তের জন্য পূর্বধলায় এসেছে। তাদের তদন্ত চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আব্দুল গফুর এবং মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল মুনসুর খোকন আকন্দসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬