ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জুমার নামাজের আগে ওসির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলা থানাধীন নয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৩ জুলাই, ২০২৬) নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সভায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

আলোচনায় যেকোনো জরুরি প্রয়োজনে সরকারের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সঠিক ব্যবহার এবং এর সুফল সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সাথে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিভিন্ন প্রয়োজনে থানায় যোগাযোগ করাসহ পুলিশের যেকোনো আইনি কার্যক্রমে সাধারণ জনগণকে সরাসরি সহায়তা করার অনুরোধ জানান ওসি।

মসজিদে উপস্থিত মুসল্লিরা পুলিশের এই ব্যতিক্রমী ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পূর্বধলায় জুমার নামাজের আগে ওসির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬