ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর  মতবিনিময়

 পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়ন, জনভোগান্তি নিরসন এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নবাগত ইউএনও শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়ে অংশ নেন।

সভার শুরুতে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ও মতামত জানতে চান। এ সময় সাংবাদিকরা মাঠপর্যায়ের নানা বাস্তব সমস্যা তুলে ধরে সেগুলোর দ্রুত সমাধানে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন।

আলোচনায় উপজেলা সদরের দীর্ঘদিনের ড্রেনেজ সংকট, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, ক্রমবর্ধমান যানজট এবং নাগরিক দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি ও কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সাংবাদিকরা।

সভায় বক্তব্য দেন দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, বাংলাদেশ বুলেটিনের মো. জায়েজুল ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক দিনকালের প্রতিনিধি আল-ইমরান, স্থানীয় দৈনিক ইকরার প্রকাশক ও সম্পাদক মো. শফিকুজ্জামান এবং পূর্বধলা দর্পণ ডটকমের প্রকাশক ও সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৯ জন সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শোনেন ইউএনও শফিকুল ইসলাম এবং প্রয়োজনীয় নোট গ্রহণ করেন। জবাবে তিনি বলেন, পূর্বধলার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সহযোগিতা থাকলে জনগণের প্রত্যাশা পূরণ করা সহজ হবে।”
সভার মাধ্যমে নবাগত ইউএনও ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে একটি ইতিবাচক কর্মসম্পর্কের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর  মতবিনিময়

আপডেট সময় ১২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬