ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায় থাকতেন তুহিন। পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সেদিন রাতে তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তুহিন প্রাণ রক্ষার জন্য দৌড়ে গিয়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানেই ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, ‘আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তিনজন দুর্বৃত্ত আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে মেরে ফেলে। বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও কুপিয়ে মারার হুমকি দেয়। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি।’

নিহতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, হত্যাকাণ্ডের কিছু সময় আগেও তিনি স্থানীয় সমস্যা নিয়ে পোস্ট করেছিলেন। রাত আটটার দিকে চৌরাস্তা এলাকায় রাস্তায় এলোমেলোভাবে পথচারীদের পারাপারের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।’ তার দুই ঘণ্টা আগে জয়দেবপুর রেলগেট এলাকায় ড্রেন সংস্কারের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ছবি দিয়েছিলেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, ‘ঘটনার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পেয়েছি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

বাসন থানার ওসি শাহিন খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহত সাংবাদিকের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫