ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিবেশীর গোয়ালঘরে নিখোঁজ ছাত্রী মরদেহ মিললো, আটক ২

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জয়পুরহাটে নিখোঁজের তিনদিন পর শিশু শিক্ষার্থী তাসনিয়ার (১০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’নারীকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামের প্রতিবেশীর বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রতিবেশীরা  জানান, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শালবন (পশ্চিমপাড়া) গ্রামের রাজমিস্ত্রী এরশাদের একমাত্র মেয়ে তাসনিয়া খাতুন ৩ দিন আগে নিখোঁজ হয়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় জিডি করা হয়। শুক্রবার সন্ধ্যার পর প্রতিবেশী একরামুল হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হলে একরামুলের বাড়ির ভিতরে গোয়াল ঘরে বস্তাবন্দি অবস্থায় রাখা শিশুর গলাকাটা মরদেহের খোঁজ পায় গ্রামবাসী। তাসনিয়াকে হত্যার পর সেখানে বস্তাবন্দি করে রাখা হয়। এরপর ওই বাড়িটি ঘিরে ফেলে গ্রামবাসী। পরে গ্রামবাসী ক্ষেতলাল থানায় খবর দিলে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম জানান, শিশুটি বুধবার সন্ধ্যায় নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। শুক্রবার গ্রামবাসী ওই শিশুর বস্তাবন্দি লাশ দেখতে পায় এবং থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

প্রতিবেশীর গোয়ালঘরে নিখোঁজ ছাত্রী মরদেহ মিললো, আটক ২

আপডেট সময় ১১:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫