ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রথম আলো পুড়িয়ে বিক্ষোভ কিশোরগঞ্জের নিকলীতে

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে গত ৫ মার্চ প্রথম আলো পত্রিকায় অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলো পত্রিকার কপি পোড়ানো হয়।

শনিবার (৮ মার্চ) নিকলী নতুন বাজার থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ-মিছিল শেষে নতুন বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রথম আলো পত্রিকা বয়কটের ডাক দিয়ে বলেন, প্রথম আলো পত্রিকা ফ্যাসিস্টদের এজেন্ট হিসেবে কাজ করে।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, প্রথম আলো পত্রিকা পরিকল্পিতভাবে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে লিখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল ভাইকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করতেই বিরোধী শক্তির পক্ষ হয়ে প্রথম আলো মিথ্যা ও মনগড়া সংবাদ ছাপিয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রথম আলো তাদের লিখিত সংবাদ প্রত্যাহার না করলে নিকলীবাসী প্রথম আলো পত্রিকা পরিহার করবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, নিকলী উপজেলা বিএনপির সদস্য কামরুল হাসান, নিকলী উপজেলা বিএনপির সদস্য শামীম আল মামুন, নিকলী সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আহমেদ, নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান, নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, নিকলী উপজেলা তাঁতীদলের আহ্বায়ক স্বাধীন আহমেদ।

এর আগে বাজিতপুরেও মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে প্রথম আলো বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রথম আলো পুড়িয়ে বিক্ষোভ কিশোরগঞ্জের নিকলীতে

আপডেট সময় ১১:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫