ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে রাজধানী: ঘরে ঘরে সোলার বসানোর মেগা পরিকল্পনা সরকারের ময়মনসিংহের গৌরীপুরে, কৃষি ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ, তুলে ধরলেন সংস্থার কার্যক্রম নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক জ্বালানি খাতে স্বস্তি: সৌদি তেলের চালানে সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চুক্তি লঙ্ঘন করে বৈরুতে ইসরায়েলি হামলা, বাড়ছে উত্তেজনা রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো জানিয়েছেন দেব লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফয়সালের মা-বাবা গ্রেপ্তার মূল অভিযুক্ত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো.হুমায়ুন কবির (৭০) ও মোসা.হাসি বেগম (৬০)।

গত মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার ভোড় সাড়ে ৫টায় র‍্যাব-১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউসিংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী

ফয়সালের মা-বাবা গ্রেপ্তার মূল অভিযুক্ত

আপডেট সময় ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫