ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফায়ার সার্ভিসের দগ্ধ ৩ সদস্যের অবস্থাই আশঙ্কাজনক, সব ব্যবস্থা নেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ,গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের অবস্থাই আশঙ্কাজনক, তাদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেয়া হবে ।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে। কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সর্বোচ্চ চেষ্টা করা হবে তা অপসারণ করা জন্য।
 এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ৩ জনের শরীরে ৪০ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন আশঙ্কামুক্ত।
 গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চার জন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করে।
 
ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

ফায়ার সার্ভিসের দগ্ধ ৩ সদস্যের অবস্থাই আশঙ্কাজনক, সব ব্যবস্থা নেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫