ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফেল থেকে পাস ৩০৮ এইচএসসিতে, জিপিএ-৫ পেলেন ২০১ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণে ২০১ শিক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছেন এবং ৩০৮ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে মোট ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে, আর গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে। এছাড়া http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর প্রকাশিত হয়। সারাদেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন; পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী, যা ৪১ দশমিক ১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

ফেল থেকে পাস ৩০৮ এইচএসসিতে, জিপিএ-৫ পেলেন ২০১ জন

আপডেট সময় ১২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫