ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণভোটকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন আলী রীয়াজ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই গণভোটকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪-এ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই গণভোটকে সফল করতে হবে।’

গত বুধবার, ১৪ জানুয়ারি) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এ পর্যায়ে গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শহিদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে যত প্রতিকূলতাই থাক, যদি ন্যায়ের পক্ষে থাকি, বিজয় আমাদের অনিবার্য।’

সম্মেলনের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ‘গণভোট কারো একার এজেন্ডা নয়, দেশের সকল রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সবাই মিলে জুলাই সনদ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটে যারা ‘না’ এর পক্ষে কথা বলে তা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষেই কথা বলে। গত ৫৪ বছরেও আমরা দেশে ইনসাফ কায়েম করতে পারিনি। স্বাধীনতার যে লক্ষ্য ছিল তা অর্জন করতে পারিনি। তিনি বলেন, এবারো যদি আমরা স্বাধীনতার লক্ষ্য একটি ন্যায়, সাম্য ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে।’

ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের আলেম সমাজ সব থেকে বেশি বঞ্চনার শিকার। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে আলেমগণ তাদের অধিকার ফিরে পাবে উল্লেখ তিনি বলে মানুষের হক প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণভোট একটি বিরাট সুযোগ।’

কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব বলেন, ‘গণভোটের কোনো দফাই ধর্ম, আইন ও নীতির সাথে সাংঘর্ষিক নয়। আলেম সমাজ গণভোটের সকল দফার সাথে একমত উল্লেখ করে গণভোটের সফল বাস্তবায়নে সমাজের আলেমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে যাবে বলে অংগীকার ব্যক্ত করেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণভোটকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন আলী রীয়াজ

আপডেট সময় ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬