ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর।গত ​বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল-আবাদপুর এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

​পরবর্তী সময়ে জব্দ করা অবৈধ জাল উপজেলা শহরের বালুচর এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান সনি উপস্থিত থেকে জাল ধ্বংসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

​উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চায়না দুয়ারি ও রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এসব নিষিদ্ধ জালের ব্যবহার চিরতরে বন্ধ করতে প্রশাসন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।​অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক এবং থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।​মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬