ময়মনসিংহ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানক ও তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন  মাহমুদা আক্তার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ‘র আলোচিত মুখ পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজন উপজেলা প্রশাসনের বর্ষবরণ দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার জসীম উদ্দীনের ছেলে।

বনানী থানার (ইন্সপেক্টর অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়েরই এক সহপাঠীর হাতে পারভেজ খুন হন।

তিনি আরও বলেন, ‘একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সিঙ্গারা খাওয়ার সময় কথাকাটাকাটি হয়, যা থেকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে পারভেজ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।’

তিনি জানান, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানক ও তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি আজ

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা

আপডেট সময় ০৬:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫