ময়মনসিংহ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখায় সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকায় গৌরীপুর পাটবাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক রিন্টু দেবনাথ, সাংবাদিক আর এইচ আজমী মিথুন, সাংবাদিক লুৎফুর রহমান খান, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক জহিরুল হুদা লিটন এবং সাংবাদিক সাইফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব-কে গৌরীপুর উপজেলায় আরও শক্তিশালী, উন্নত ও যুগোপযোগী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬