ময়মনসিংহ , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​পে-স্কেল বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন সুখবর “কোরবানির হাটে পশুর সরবরাহ পর্যাপ্ত, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর” কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি জানিয়েছেন কৃষিমন্ত্রী হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার জানিয়েছেন কৃষিমন্ত্রী ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয় জানিয়েছেন সারজিস আলম ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় চার্জশিট দাখিল শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত ওরা সাংবাদিক না – ওরা রাজনৈতিক দালাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার তাদের বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করেছিল। শিক্ষকরা এ প্রস্তাবের বিরোধিতা করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি জানান।

ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা দাবি বাস্তবায়নে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে প্রস্তাবের ফাইল প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদা করে এ প্রস্তাব দেবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা তাদের মূল বেতনের ওপর শতাংশ হারে পাঠানো হচ্ছে। বাড়িভাড়া ভাতার হার রয়েছে চার ধরনের; সেগুলো হলো- ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। কত শতাংশ হারে দেওয়া সম্ভব হবে, তা অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে। অর্থ মন্ত্রণালয় যেটি অনুমোদন করবে, সেটিই কার্যকর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​পে-স্কেল বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন সুখবর

বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের

আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫