ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘বাবা আমি আর বাঁচতে চাই না’ বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের নাসির (২৯) নামে এক যুবক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে  ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ট্রেনে কাটা পড়া নিহত যুবক ঠাকুরগাঁও রোড ছিট চিলা রং গ্রামের মোহাম্মদ সিদ্দিকীর ছেলে। 

স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুর ১টার দিকে নাসির ঠাকুরগাঁও চিনিকল এলাকার উত্তর হরিহরপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রেল স্টেশন আসার পথে চলন্ত ট্রেনে ওই যুবক ঝাঁপ দেয়। এতে তার শরীর থেকে মাথা ছিন্ন- বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান।

নাসিরের বাবা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। বুধবার রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেবো।’

কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব। সত্যিই চলে গেল আমার বুকের ধন এ বলে তিনি কেঁদে দেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

‘বাবা আমি আর বাঁচতে চাই না’ বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আপডেট সময় ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫