ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নোয়াখালী হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চেয়ারের আঘাতে ৫-৬ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৩ জুন) বিকেলে জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। জাহাজমারা ইউনিয়ন বিএনপি উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ঈদ পুনর্মিলনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

জানা গেছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মাঝামাঝি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্যাহীল মজিদ নিশানের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে আসে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে মিছিলটি মঞ্চের সামনে আসতে বাধা পায়।

এ সময় নিশানের লোকজন সমাবেশের ভেতর প্রবেশ করতে না পেরে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। পরে অনুষ্ঠানস্থলে আগে থেকে বসে থাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনির সমর্থকরা তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে উভয় গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় চেয়ার মারামারি এবং লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।

এদিকে অনুষ্ঠান শেষ করে প্রধান অতিথি চলে যাওয়ার পর বাজারে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এ সময় বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিরাপদে চলে যান।

এ বিষয়ে লুৎফুল্লাহীল মজিদ নিশান জানান, তার লোকজনকে সভাস্থলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল। এজন্য তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনিকে দায়ী করেন।

আলাউদ্দিন রনি বলেন, সুন্দর পরিবেশে অনুষ্ঠান চলছিল। একটি দুষ্কৃতকারী গ্রুপ এই সভাকে বানচাল করার জন্য সংঘর্ষে জড়িয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫