ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির মনোনীত প্রার্থী বোন, ভাইয়ের সমর্থকদের সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নাটোর–১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন (পুতুল) এর নাম ঘোষণার পর উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। ঘোষণার প্রতিবাদে তার ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের হামলার অভিযোগও উঠেছে।

গত সোমবার (৩ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার কদিমচিলান ও গৌরিপুর মোড়ে এ হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটে।

ফারজানা শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার ছেলে ইয়াসির আরশাদও একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেদিন সন্ধ্যায় ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি দলের পক্ষ থেকে ১৩টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে নাটোর–১ এ ফারজানা শারমিন, নাটোর–২ এ রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) ও নাটোর–৪ এ আব্দুল আজিজের নাম চূড়ান্ত করা হয়।

মনোনয়ন ঘোষণা হতেই ইয়াসির আরশাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে জিল্লুর রহমান নামে এক কর্মী আহত হন। তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে কদিমচিলান এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

অন্যদিকে, নাটোর–২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নকে কেন্দ্র করে কানাইখালি, আলাইপুর ও স্টেশনবাজার এলাকায় রাতে বিএনপি কর্মীরা আতশবাজি ও পটকা বিস্ফোরণ করে আনন্দ প্রকাশ করেন। কর্মীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

বিএনপির মনোনীত প্রার্থী বোন, ভাইয়ের সমর্থকদের সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

আপডেট সময় ১১:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫