ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বিদায়: পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্টিনেজ ​হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী: এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ:পাবনার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নেই, ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো এনআইডি সেবায় বড় পরিবর্তন: ডিজি নয়, এখন সেবা মিলবে মাঠ পর্যায়েই শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প ! শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বলেছেন অর্থমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন!

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ১০:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন!

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে বিয়ের দাবি নিয়ে তরুণ প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মাদ্রাসা পড়ুয়া এক তরুণী।

শুক্রবার (২৬ এপ্রিল) জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রেমিক মিজানের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। প্রেমিকার অবস্থানের খবর পেয়ে গা-ঢাকা দিয়েছে প্রেমিক মিজান।

ঘটনাটি জানাজানি হলে গ্রাম-জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনশনরত তরুণীকে দেখেতে মিজানের বাড়িতে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন।

প্রেমিক মিজান উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের মো. কালাম ফরাজীর ছেলে।

তরুণী জানান, একই মাদ্রাসায় পড়ার সুবাদে মিজানের সঙ্গে তার প্রায় ৩ বছর যাবত প্রেম চলছিল। মিজানের বাড়ি ও তার বাড়ি একই গ্রামে হওয়ায় প্রায় রাতেই তাদের দুজনের দেখা সাক্ষাত হতো। মিজান তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে মিজান তালবাহানা শুরু করেন। পরে তিনি বিয়ের দাবি নিয়ে মিজানের বাড়িতে অবস্থান নেন।

এদিকে তরুণীর অবস্থানের পর মিজানের পরিবারের সদস্যরা তাকে বসত ঘরে রেখে সটকে পড়েছেন। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক মিজান বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। মিজানের বাবা কালাম ফরাজি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিল্লুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায়: পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্টিনেজ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন!

আপডেট সময় ১০:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪