ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ের বাস-ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু,

পিরোজপুরে বিয়ের যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩২ জন

গত শুক্রবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার ব্রহ্মণকাঠী এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, আব্দুল হান্নান হাওলাদার (৫৫)। তিনি পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

এতে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌ-ভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই বাসটি সড়কে উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করান।

পিরোজপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে মৃত অবস্থায় পেয়েছি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

বিয়ের বাস-ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু,

আপডেট সময় ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫