ময়মনসিংহ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বাঞ্ছারামপুরে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ মাছের ঘের উচ্ছেদ চুক্তি নিয়ে অনিশ্চয়তা: চীন থেকে অনুদানের ২০টি লোকোমোটিভ পাওয়া অনিশ্চিত আটপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও জনকল্যাণমূলক সহায়তা প্রদান ময়মনসিংহে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ

দিনাজপুরের বীরগঞ্জে সরকারি নিয়ম তোয়াক্কা না করে ছুটির দিনে গোপনে হাইস্কুলের মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গাছ কাটার অপরাধে উপজেলা প্রশাসনের নির্দেশে কর্তনকৃত কাঠের গুঁড়িগুলো জব্দ করেছে মাধ্যমিক শিক্ষা অফিস। অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।

​ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট আত্রাই উচ্চ বালিকা বিদ্যালয়ে। আগামী ২১ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সুযোগ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরের প্রায় ৮ থেকে ১০টি মূল্যবান ইউক্যালিপ্টাস গাছ গোপনে কেটে বিক্রি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। স্থানীয়দের মতে, কর্তনকৃত গাছগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকার সুবিধা নিয়ে প্রধান শিক্ষক নিজে উপস্থিত থেকে মেইন ফটক বন্ধ করে গাছগুলো কাটার কাজ চালান। গফুর আলীর পুত্র স্থানীয় কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলামের লোকজন এসব গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল বিদ্যালয় চত্ত্বরে এসে তীব্র প্রতিবাদ জানায়।

​এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কোনো প্রকার অনুশোচনা প্রকাশ না করে বলেন, “প্রতিষ্ঠানের অনেক কাজের বিপরীতে ফান্ডে টাকা নেই। তাই নিজের একক ক্ষমতাবলে নিজ দায়িত্বেই গাছগুলো বিক্রি করেছি। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কোনো প্রয়োজন মনে করি না। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না।”
​বিষয়টি সম্পর্কে জানতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে তাকে পূর্ব থেকে কিছুই জানানো হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবরটি তিনি জানতে পেরেছেন।

​পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই তিনি সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো আটক করেন। বর্তমানে গাছের টুকরোগুলো জব্দ অবস্থায় বিদ্যালয়ের ভেতরেই রাখা হয়েছে।

​স্বেচ্ছাচারী মনোভাব ও বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের চেষ্টা চালানোয় প্রধান শিক্ষক আজাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ জনগণ। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ

বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ

আপডেট সময় ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬