ময়মনসিংহ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি বলেছেন রাশেদ খাঁন বৃষ্টিতে চট্টগ্রামে তীব্র ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা, এক সপ্তাহে আক্রান্ত পাঁচ শতাধিক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে বলেছেন অর্থমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল ESCUF SYRUP, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুচকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিশমিশ এবং ৫৭১টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে আটক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ

বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট সময় ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬