ময়মনসিংহ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী মা ও ছেলের ভালোবাসার কবিতা গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাকিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চারজন নেতাকর্মীর ওপর হামলার মামলায় প্রধান আসামি সংগঠনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী মাহদী ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন। এর পরিপ্রেক্ষিতে ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন আহমদ রেজা হাসান মাহদী। এরপর থেকেই সাকিব পলাতক ছিলেন। মামলার ভিত্তিতে সাকিবের অন্যতম দুই সহযোগী এবং একই মামলার আসামি নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু নামে দুই জনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। রোববার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তার এনামুল হক সাকিব বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাকিব গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫