ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতীয় পেঁয়াজ আমদানি হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে , কমেছে দাম

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। আমদানি বৃদ্ধির প্রভাবে বাজারে পেঁয়াজের দাম কমে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন পাইকারি ব্যবসায়ীরা।

গত রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে হিলি বন্দরে পেঁয়াজের বিক্রি শুরু হয়। বন্দরের মাধ্যমে মূলত ভারতের নাসিক ও ইন্দ্র জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে ইন্দ্র ও নাসিক জাতের পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দুই দিন আগেও ছিল ৯০ টাকা।

হিলির পেঁয়াজ আমদানিকারক নাফিস ইকবাল সাদ জানান, হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রতিদিনই পেঁয়াজের আমদানি বাড়ছে। পাশাপাশি দেশীয় মুড়িকাটা ও পাতা পেঁয়াজের সরবরাহও বৃদ্ধি পেয়েছে। এসব কারণে আমদানিকৃত পেঁয়াজের দামে প্রভাব পড়েছে। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিলি বন্দরের পেঁয়াজের পাইকার সেলিম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজের গুণগত মান ভালো। দুই দিন আগেও ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনলেও আজ তা ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমায় তিনি আজ দুই ট্রাক পেঁয়াজ কিনেছেন। এসব পেঁয়াজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গৌরীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার অনলাইনের মাধ্যমে ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু করছে। প্রথম দিকে সারা দেশে ৫০ জন আমদানিকারককে ৩০ মেট্রিক টন করে আইপি দেওয়া হলেও বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে ২০০ জন করা হয়েছে। এতে পেঁয়াজ আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় পেঁয়াজ আমদানি হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে , কমেছে দাম

আপডেট সময় ১০:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫