ময়মনসিংহ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আহত শ্যামলের জীবনযুদ্ধ, চিকিৎসার অর্থ চেয়ে আকুতি ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের স্বর্ণের দোকান বেদখল নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেছেন মাহদী আমিন ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়:মীর শাহে আলম শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর রাজশাহীতে বিজিবির সীমান্ত অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ​ সাংবাদিককে তথ্যসংগ্রহে বাধার অভিযোগ, প্রকৌশলীর আচরণে তীব্র ক্ষোভ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ এক নারীকে আটক করেছে। গত ১৫ আগস্ট গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের যাদুনগর গ্রাম থেকে ৩১০টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ থানা কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত যাদুনগর গ্রামে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টার দিকে ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ মঞ্জুর হোসেনের (২৭) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বসতঘরের দক্ষিণ দুয়ারী মাটির কক্ষ থেকে একটি বড় নীল রঙের প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ৩১০টি অবৈধ ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ভিভো (Vivo) ১১০টি, ওপ্পো (Oppo) ৭০টি, রিয়েলমি (Realme) ৩৬টি, শাওমি/রেডমি (Redmi) ১০টি, স্যামসাং (Samsung) ২৫টি, ওয়ানপ্লাস (OnePlus) ৮টি, আইকিউওও (iQOO) ৯টি, মোটোরোলা (Motorola) ১৫টি, কোকো (Coco) ৩টি, নারজো (Narzo) ৪টি, পোকো (Poco) ১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি। পুলিশের ধারণা, জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা।

​এই চোরাচালান ও অবৈধ ফোন রাখার দায়ে ঘটনাস্থল থেকেই মঞ্জুর হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুনকে (২৫) আটক করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারিক জানান, এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আহত শ্যামলের জীবনযুদ্ধ, চিকিৎসার অর্থ চেয়ে আকুতি

ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী আটক

আপডেট সময় ১২:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬