ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ ​কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের কিশোরগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলকান্দি, মধ্যচর, গোছামারা, রসুলপুর ও পৌর শহরের চণ্ডিবের, দড়ি চণ্ডিবের, আমলাপাড়া, ভৈরবপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার বাসিন্দা আকলিমা বেগম জানান, সন্ধ্যায় তার ছেলে বাড়ির পাশে খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার সময় একটি কুকুর কামড় দেয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক জনকেও কামড় দেয়।

পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, বাসা থেকে সড়কে উঠলে আমার ছেলেকে কুকুর কামড় দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, এখন পর্যন্ত ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজধানীর মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক

ময়মনসিংহের কিশোরগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

আপডেট সময় ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫