ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে ১৮’শত ইয়াবাসহ শ্বশুর-জামাই আটক!

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে ১৮ শত পিস ইয়াবাসহ শ্বশুর ও মেয়ের জামাতাকে আটক করেছে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, শনিবার সকাল ১১টায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে শশুর রইছ উদ্দিন (৬০) ও জামাতা সজীব আহমেদকে (৩০) আটক করা হয়েছে।

এসময় তাদের বসত ঘর থেকে পলিথিনে মোড়ানো এক হাজার আটশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কানিজ ফাতেমা। এ এসময় উপস্থিত ছিলেন অপর পরিদর্শক চন্দন গোপাল সুর।

পরিদর্শক কানিজ ফাতেমা জানান, জামাই-শশুর মিলে দীর্ঘদিন যাবত তাঁরা ইয়াবা বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ১৮ শত ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটা বড় ধরনের মাদক সিন্ডিকেটের সাথে তাঁরা জড়িত। এব্যাপারে গৌরীপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গৌরীপুরে ১৮’শত ইয়াবাসহ শ্বশুর-জামাই আটক!

আপডেট সময় ০৭:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫