ময়মনসিংহের পরানগঞ্জ চরাঞ্চল ২০ শয্যা হাসপাতালে অনিয়ম: সংস্কারকাজে পুরোনো ইট ব্যবহারের অভিযোগ
ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মোঃ হৃদয়
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সংস্কারকাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর হাসপাতালটির সংস্কারকাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়। তবে, শুরুতেই পুরোনো ও নষ্ট ইট ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া, আলি সরকার, আবু সাইদ, সোহেল, রিপন এর অভিযোগ, শুরুতে পুরোনো ইট ব্যবহার করে কাজ শুরু করা হয়। স্থানীয় যুবকদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ রাখার আশ্বাস দেওয়া হলেও, পরে রাতের আঁধারে ইট ধুয়ে সেগুলো দিয়েই আবার কাজ করা হয়।
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম ময়মনসিংহ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ রায়হান তানভীর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণকাজের সাথে জড়িত কর্মীরা পুরোনো ইট ব্যবহারের কথা স্বীকার করেছেন এবং নতুন ইট না পাওয়ার অজুহাত দেখিয়েছেন।
স্থানীয়দের দাবি, হাসপাতালটির সংস্কারকাজে স্বচ্ছতা বজায় রাখা হোক এবং নতুন ও মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ময়মনসিংহ
,
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান
ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা
হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা
৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ময়মনসিংহের পরানগঞ্জ চরাঞ্চল ২০ শয্যা হাসপাতালে অনিয়ম
-
অজিফা ইফতাক মিম - আপডেট সময় ০৪:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- ১২৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ























