ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে—টাউন হল, নতুনবাজার, গাঙ্গিনারপাড়, বাঘমারা এলাকা, চরপাড়া মোড় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট অতিক্রম করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালিতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ক্রীড়া কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালির মূল উদ্দেশ্য ছিল নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির জোরালো বার্তা পৌঁছে দেওয়া। র্যালি শেষে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে অংশগ্রহণকারী সবার মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে সকালের নাস্তা পরিবেশন করা হয়।

ময়মনসিংহ:প্রতিনিধি 


















