ময়মনসিংহ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় মাদকের ছোবলে নষ্ট হচ্ছে পুরো সমাজ আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২ বললেন সালাউদ্দিন আম্মার ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈতৃক বন্ধকি জমি ফিরে পেল পরিবার বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ নেত্রকোণায় পাচারকালে সরকারি চাল জব্দ,আটক ২ পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার,৩ খালিয়াজুরীতে বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহে মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা চাটমোহরে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে ২৯নং ওয়ার্ড তাঁতী দলের উদ্যেগে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, বাদ মাগরিব ময়মনসিংহে ২৯নং ওয়ার্ড তাঁতী দলের উদ্যেগে গন্দ্রপা প্রাইমারি স্কুলের মোড়ে অনুস্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ নগরীর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁতী দল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মাসুদুল হক মাসুদ সাবেক বিভাগীয় সহ সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মনজুরুল হক যুগ্ম আহ্বায়ক মহানগর তাঁতী দল,মোঃ জামাল উদ্দিন ২৯ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।”
অনুষ্ঠানটির আয়োজন করেন ২৯নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মোঃ আব্দুল সাওার মিয়া, সাঃ সম্পাদক মেহেদী হাসান সোহেল
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর তাঁতী দল, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মহানগর তাঁতী দলের আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনটি কভার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় মাদকের ছোবলে নষ্ট হচ্ছে পুরো সমাজ

ময়মনসিংহে ২৯নং ওয়ার্ড তাঁতী দলের উদ্যেগে দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬