ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে ময়মনসিংহে শিশুদের সাধারণ শ্বাসকষ্ট সংক্রান্ত সাম্প্রতিক আপডেট বিষয়ে বিভাগীয় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী ! তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি “যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল” ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মা-বাবাকে কুপিয়ে জখম মাদকাসক্ত ছেলে আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে নিজ বাগিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহত মা-বাবাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, নেশা করতে বাধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সাথে আবুল কালামের দ্বন্দ্ব। তার জেরে এই ঘটনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস

মা-বাবাকে কুপিয়ে জখম মাদকাসক্ত ছেলে আটক

আপডেট সময় ১২:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫