ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিব (১৭) চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে। এ ছাড়া গুরুতর আহত তারেক (১৮) ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে।

মাটিরাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি মিনি ট্রাক মাটিরাঙ্গার রসুলপুর  এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব নিহত হন। একই মোটরসাইকেলে থাকা তারেক গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক পলাতক রয়েছেন।
 
নিহত তাসিবের আত্মীয়স্বজন এলে তাদের সঙ্গে আলোচনা করে সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি তৌফিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি

মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫