ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, দোকানে হামলা ও মালামাল লুটের অভিযোগ; উদ্ধার ২৩ বস্তা পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মানব পাচার থেকে ফিরে আসা সারভাইভারদের স্বাবলম্বী করে তুলতে রাইটস যশোর-এর উদ্যোগে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, ৫ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার গারো পাহাড়ে আটকা ১৫০ বন্যহাতি, বাড়ছে মানুষ-হাতি দ্বন্দ্ব সীমান্তের গেট বন্ধ, খাদ্য সংকটে হাতির পাল; ক্ষতিপূরণ না পেয়ে বিপাকে কৃষক দুর্গাপূজা ঘিরে নালিতাবাড়ীতে উৎসবের আমেজ, ৪১ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে‘ঢাকার শেকড়’ এর দিনব্যাপী কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেঘনার তীব্র ভাঙনে বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে হাজারো পরিবার

লঘুচাপের প্রভাবে উপকূলের নদীগুলোতে পানি বেড়েছে। এতে গত পাঁচদিনে মেঘনার ভাঙনে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জের খেজুর গাছিয়া এলাকায় প্রায় আড়াই শত মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ও শনিবারের টানা বৃষ্টি এবং মেঘনায় জোয়ারের প্রবল চাপে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২শ মিটার এলাকায় নতুন করে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে উপজেলার হাজারীগঞ্জ এবং জাহানপুর ইউনিয়নের হাজার হাজার পরিবার আতঙ্কে রয়েছে।

হাজারীগঞ্জ ইউনিয়নের মাওলানা মুহাম্মদ ইছহাক ও মো. সিরাজ হাওলাদারসহ অনেকের অভিযোগ, প্রায় দুমাস আগে ঘুর্ণিঝড় ‘শক্তির’ প্রভাবে মেঘনার ভাঙনে মে মাসে বাঁধটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাঁধ দেখে যান। পরে বেকু দিয়ে অল্প কিছু মাটি ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তখন বাঁধের কাজ ঠিকভাবে করা হলে, এখন বাঁধের এত বড় ক্ষতি হতো না।

রোববার সরেজমিনে দেখা গেছে, জিও ব্যাগের কাপড় দিয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ঢেকে দেওয়া হয়েছে। এ সময় শ্রমিকরা জানান, নদীতে জোয়ার থাকায় কাজ করা যাচ্ছেনা। ভাটার জন্য অপেক্ষা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ চরফ্যাশন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসফা উদ্দৌলা ইত্তেফাক জানিয়েছেন, গত মে মাসে বাঁধটি ভাঙনে ক্ষতিগ্রস্ত হলে এই কাজের জন্য দুটি প্যাকেজে (২৮+১৮) ৪৬ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। দুই মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করতে হবে। বৃষ্টি কমলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে।

চরফ্যাশন ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, খেজুরগাছিয়া বাঁধে জিও রোল দিয়ে ভাঙা অংশ ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি কমলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট করে তার সামনে ড্যাম ফেলে ভাঙন রোধ করা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, দোকানে হামলা ও মালামাল লুটের অভিযোগ; উদ্ধার ২৩ বস্তা

মেঘনার তীব্র ভাঙনে বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে হাজারো পরিবার

আপডেট সময় ১০:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫