ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেয়েদের জন্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম জোরদারে এবং শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মেয়েদের জন্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি পুনঃপ্রবর্তনের সম্ভাবনা পর্যালোচনার পাশাপাশি উচ্চমানের মিড-ডে মিল চালুর ওপর জোর দিয়েছেন তিনি।

​বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালনা পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা অব্যাহত রাখা, ঝরে পড়া রোধ, নারী শিক্ষার প্রসার এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে প্রবর্তিত মেয়েদের সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির ঐতিহাসিক ভূমিকা ও সাফল্য তুলে ধরা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, ওই কর্মসূচির ফলে দেশে নারী শিক্ষার হার বৃদ্ধি, ঝরে পড়ার হার হ্রাস এবং বাল্যবিয়ে রোধে অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছিল।

​এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী ষষ্ঠ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত সকল ছাত্রীর জন্য সর্বজনীন উপবৃত্তি ব্যবস্থা আবার চালু করার নির্দেশ দেন। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা, সুনির্দিষ্ট বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক-অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
​

পাশাপাশি বৈঠকে ছেলেদের শিক্ষায় সমান সুযোগ ও উৎসাহ প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদেরও যেন উপবৃত্তি সুবিধার আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কার্যকর নীতি প্রণয়নের নির্দেশ দেন তিনি।

​শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি ও মনস্তাত্ত্বিক বিকাশে পুষ্টির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কর্মসূচির খাবারের মানের ব্যাপারে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেন। খাদ্যের পুষ্টিমান ও সুরক্ষার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি মাঠ পর্যায়ে দুটি ভিন্ন মডেলে পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন। এই পাইলট প্রকল্পের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তীতে দেশব্যাপী সবচেয়ে কার্যকর ও টেকসই মিড-ডে মিল মডেল বাস্তবায়ন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

মেয়েদের জন্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬