ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের জাতীয় সমবায় দিবস উপলক্ষে পণ্যমেলা, রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন দিলো জনতা নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেলার প্যান্ডেলে আগুন দিলো জনতা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈশাখী মেলার নামে জমজমাট জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে আসরের প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এ সময় জুয়ারি ও আয়োজনকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।

 স্থানীয়রা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার ওই গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় একদিনের জন্য বৈশাখী মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) প্রদর্শন করা হয়। কিন্তু সন্ধ্যার পর ওই মেলায় আরেকটি প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নৃত্য। পাশাপাশি বসানো হয় জমজমাট জুয়ার আসর।

সূত্রটি আরও জানায়, রাত যত গভীর হয় ওই আসরের শব্দ তত বাড়তে থাকে। গান-বাজনার এই উচ্চশব্দে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশ এলাকার লোকজন লাঠিসোটা হাতে মেলায় গিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় জুয়ারি ও আয়োজকরা দৌড়ে পালিয়ে যায়।

পলাতক থাকায় জাকির মিয়া ও গোলজার মেম্বারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেলার প্যান্ডেলে আগুন দিলো জনতা

আপডেট সময় ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫