ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ বিএসএফ, ৯ জনকে ফেরত নিল ভারত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেসি বনাম ‘জর্ডানের মেসি’: বিশ্বকাপে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

এবারই প্রথম বিশ্বকাপ খেলবে জর্ডান। দেশটির ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন মৌসা আল–তামারি। ফরাসি ক্লাব রেঁনের হয়ে খেলেন ২৮ বছর বয়সী এ রাইট উইঙ্গার। তবে তার আরও একটি নাম আছে। ‘জর্ডানের মেসি’ নামে পরিচিত আল–তামারি।

এবারের বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জর্ডান। ‘জে’ গ্রুপেতে এই দুই দেশের সঙ্গে আছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আরলিংটনে ২৭ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়ে মুখোমুখি লড়াই হবে আসল মেসি ও ‘জর্ডানের মেসির’।

মেসির মতোই বাঁ পায়ে ঝলক দেখান আল-তামারি। ইউরোপে বড় লিগে জর্ডানের প্রথম ফুটবলার হিসেবে তারকা ইমেজ পেয়েছেন এই উইঙ্গার।  জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এছাড়া জর্ডানকে ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে তোলায়ও অবদান ছিল আল–তামারির। জাতীয় দলের জার্সিতে ৯০ ম্যাচে ২৪ গোল করেছেন আল-তামারি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান

মেসি বনাম ‘জর্ডানের মেসি’: বিশ্বকাপে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

আপডেট সময় ১১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬