ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট, ভোগান্তির চরম সীমায় যাত্রী খুলনায় উত্তাল পরিস্থিতি: র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামি ছিনতাই ​আজ শেষ অফিস, কাল থেকে ঈদের লম্বা ছুটি সরকারি কর্মচারীদের ​ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট: শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা ​যৌন নির্যাতন রোধে মাদরাসায় বিশেষ কমিশন গঠনের দাবি শায়েখ আহমাদুল্লাহর দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল ময়মনসিংহের গৌরীপুরে শাওনের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি বড় কোনো ভুল করছেন ট্রাম্প? যমুনা সেতুতে আয়ের নতুন রেকর্ড, একদিনেই আদায় ৩ কোটি! ​দেশের ৪ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যমুনা সেতুতে আয়ের নতুন রেকর্ড, একদিনেই আদায় ৩ কোটি!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত অব্যাহত থাকলেও আগের দিনের তুলনায় যমুনা সেতুতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩১৭টি কম।

গত শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কতৃপক্ষ।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য অধিকাংশ যানবাহন এ সেতু ব্যবহার করে। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে এখন পর্যন্ত যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট, ভোগান্তির চরম সীমায় যাত্রী

যমুনা সেতুতে আয়ের নতুন রেকর্ড, একদিনেই আদায় ৩ কোটি!

আপডেট সময় ১০:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬