ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর এলাকায় বলে জানা গেছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে ৪ শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপর রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনের বেলা আদুরী বেগম নামে ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম তাকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এ সময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪ শিশুসহ ওই নারীকে আটক করা হয়।

রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী আটক

আপডেট সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫