ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ পরিচালক আহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পরিচালক বাইট্টা চাকমা ওরফে লেত্তু চাকমা (৫৪)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সাপছড়ির যৌথ খামার মইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সন্ধ্যায় সশস্ত্র একটি গ্রুপ এলাকায় এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে বাইট্টা চাকমা গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেছেন, বিষয়টি শুনেছেন, তবে বিস্তারিত কিছু জানতে পারেননি।
এদিকে রাতে রাঙামাটি জেলা ইউপিডিএফের সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা গ্রুপ দায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমছড়ির ডেপ্পোছড়ি থেকে সিএনজি চালিত দুটি অটোরিকশায় করে সন্তু গ্রুপের ছয়জনের একটি সশস্ত্র দল যৌথ খামার টিভি মৌন পাড়ায় ইউপিডিএফ সদস্যের বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়ির উঠানে অবস্থান করছিলেন। সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে দেখামাত্র গুলি করতে থাকেন। এতে তার কোমরে ও হাতে গুলি লাগে। হামলার পর সন্ত্রাসীরা ডেপ্পোছড়ির দিকে পালিয়ে যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ পরিচালক আহত

আপডেট সময় ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫