ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

হালিমের ভাগনে সাগর জানান, সন্ধ্যা ৭টায় রাতের রান্না করতে চুলা জ্বালালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারে সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তিনি। তারা ভাটারা থানার আবুল কালাম খন্দকারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধরা হলেন– গৃহকর্তা হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫) ও ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)। তাদের মধ্যে হালিমের শরীরের ৩৩ শতাংশ, হানিফের ৯০ শতাংশ, শিউলির ১ শতাংশ ও রহিমার ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট সময় ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫